1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

কিশোরগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাডভোকে ফজলুর রহমান

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

রবিবার ২৮ ডিসেম্বর দুপুর ১২টায় ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলামের কাছে  মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় ইটনা উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি মনির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান, কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেয়ার পর ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন এক প্রতিক্রিয়ায় দেশবাসীর কাছে দোয়া এবং অ্যাভোকেট ফজহলুর রহমানের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন। অপর দিকে ইটনা উপজেলা বিএনপি মহিলা দলের সভাপতি মাছুমা আক্তার বলেন, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে আমাদের প্রাণপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বিপুল ভোটে জয়ী হবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং