
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে অভিযান চালিয়ে ১৯৮ বোতল নেশা জাতীয় ভারতীয় এস্কাফ সিরাপ ও একটি সিএনজি চালিত অটোরিকসাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার সোহাগ মিয়া ওরফে মামুন(২১) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার উত্তর এলাকার বাসিন্দা।
বুধবার, ২৪ ডিসেম্বর রাত সোয়া ৬টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কস্থ সোহাগপুর বাসস্ট্যান্ডে চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাসি করে একটি সিএনজিতে বিশেষ কায়দায় রাখা ১৯৮ বোতল এস্কাফ সিরাপসহ তাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
এ বিষয়ে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করে গ্রেফতার আসামিকে সেখানে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply