
ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪, সংসদীয় আসন ১৬৫ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) থেকে বাংলাদেশ খেলাফত মজলিশের হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন খায়রুল ইসলাম ঠাকুর।
বুধবার, ২৪শে ডিসেম্বর দুপুর ১২টায় ইটনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. ফজলুল হক পটলের নিকট থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। খায়রুল ইসলাম ঠাকুরের পক্ষ থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন বাংলাদেশ খেলাফত মজলিশ ইটনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমদ, বাইতুলমাল সম্পাদক কুদরত আলী, কার্যকরী কমিটির সদস্য মাওলানা আব্দুল জব্বার ও শেখ কাকন। মনোয়ন ফরম সংগ্রহের পর খায়রুল ইসলাম ঠাকুর এক প্রতিক্রিয়ায় বলেন, অবাধ সুষ্ঠ নির্বাচন হলে আমরা বিজয় অর্জন করবো।
Leave a Reply