1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

হোসেনপুরে পুকুরের পানিতে ভাসছিলো দুই শিশুর মরদেহ

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, ,কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে পানিতে ডুবে দুই শিশুর মুত্যু হয়েছে। মঙ্গলবার, ৯ এপ্রিল দুপুরে উপজেলার সাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই হয়। তাদের মধ্যে একজনের নাম আরমান (১২)। সে কুড়িমারা এলাকার মন্না মিয়ার ছেলে। অপর শিশুর নাম তন্নয় (৮)।সে একই গ্রামের নয়ন মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশু আরমান ও তন্নয় মা- বাবার অজান্তে একসঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে এক সঙ্গে গোসল করতে নামে। তারা সাঁতার না জানায় একপর্যায়ে ডুবে যায়। পরে   পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ খবরে নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। 

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন বিডিচ্যানেল ফোরকে দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং