1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

নান্দাইলে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও ফাতেমা জান্নাতের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে নবাগত  উপজেলা নির্বাহী অফিসার মিজ ফাতেমা জান্নাতের সাথে স্থানীয় কর্মরত সাংবাদিকদের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার,১১ নভেম্বর সকাল ১১টায় নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসিনক সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নবাগত ইউএনও উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন। তিনি প্রথমে নিজের পরিচয় তুলে ধরেন এবং পরবর্তীতে উপস্থিত সাংবাদিকদের সাথে পরিচিত হন। এ সময় তিনি নান্দাইলের সার্বিক পরিবেশ-পরিস্থিতি এবং বিভিন্ন বিষয় সম্পর্কে সাংবাদিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য ও মতামত জানতে চান। ইউএনও মিজ ফাতেমা জান্নাত তার বক্তব্যে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসন ও সাংবাদিক একে অপরের পরিপূরক।” তিনি আরও বলেন, প্রশাসন এবং সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের জটিলতাগুলো দূর করে একটি সুন্দর ও উন্নত দেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া তিনি সততা ও পরিশ্রমের মাধ্যমে তার দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং এই মহৎ কাজে তিনি সকলের সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং