1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

প্রত্যাহারের পর এবার বরখাস্ত হলেন সাবেক জিএমপি কমিশনার নাজমুল করিম খান

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

 

প্রত্যাহারের মাত্র দুই মাস পর এবার সাময়িক বরখাস্ত হলেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার নাজমুল করিম খান। নাজমুল করিম খান কিশোরগঞ্জের বিএনপি নেতা সাবেক বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম খান চুন্নুর ছোটভাই। 

সোমবার, ১০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর জিএমপির পুলিশ কমিশনার (কর্মস্থল থেকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহৃত) মো. নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক সমীচীন। সেহেতু নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইনের বিধান মোতাবেক সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং