কিশোরগঞ্জ জেলার ইটনা সরকারি মহাবিদ্যালেয় এ বছর এইচ এস সি পরীক্ষায় পাশের হার ছত্রিশ দশমিক তিন শতাংশ।
চলতি বছরে ইটনা সরকারি মহাবিদ্যালয় থেকে ৪২১ জন পরীক্ষার্থী এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ১৫৩ জন পাস করে। ফেল করেছে ২৬৮ জন। গত বছর ২০২৫ সালে ইটনা সরকারি মহাবিদ্যালয় থেকে ৪০৩ জন পরীক্ষার্থী এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে পাশ করেছিল ১৪১ জন। ফেল করেছিল ২৬৮জন।পাশের হার ছিল ৩৫.৭৭শতাংশ।ধারাবাহিক এমন ফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে ইটনা সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামারুজ্জামান বলেন, এ বছর সারাদেশেই পাশের হার একটু কম। আমাদের কলেজে শিক্ষার্থীর উপস্থিতি কম , অমনোযোগী অভিভাবকদের অসচেতনতা কথা উল্লেখ করেন তিনি।