কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার, ১২সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে উপজেলা প্রশাসন কার্যালয়ের চত্বর থেকে ময়লা-আবর্জনা অপসারণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে তাড়াইল থানা মোড় ও বাজার এলাকার বিভিন্ন ড্রেন ও আশপাশের স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
অভিযানের উদ্বোধন করেন তাড়াইলের সহকারী কমিশনার (ভূমি) মো. জিসান আলী । এ সময় তাড়াইল থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমীন, শিক্ষা অফিসার মো. এনামুল হক, তাড়াইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রাশেদুজ্জামান , প্রকল্প বাস্তব কর্মকর্তা মেহেদী হাসান টিটু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়া রায়, ডা তানভীরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমির মো. হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো.সাইফুল ইসলাম, গণ অধিকার পরিষ দতাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন বাকি ও তাড়াইল সহিলাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সেলিম মিয়া উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, তাড়াইলে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম আগামী তিন মাস এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।