কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার উরদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালেক তালু হোসেন মাস্টারের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার, ৫ সেপ্টেম্বর বেলা ১০টায় উপজেলার খয়রত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে খয়রত গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে শুক্রবার, ৪ সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল মালেক বেশ কয়েক দিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। পরে তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
আব্দুল মালেক তিন ছেলে ও তিন মেয়ের বাবা। তাঁর মৃত্যুতে সাবেক সহকর্মী, শিক্ষার্থী, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।