1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

করিমগঞ্জে জুলাই আন্দোলনে হামলার মামলায় দশম শ্রেণির শিক্ষার্থী গ্রেফতার

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। 
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২০২৪ সালের জুলাই আন্দোলনে হামলার ঘটনায় করিমগঞ্জ থানায় দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের  নেতা দশম শ্রেণির এক শিক্ষার্থীকে গ্রেফতার  করেছে পুলিশ। গ্রেফতার মেশকাতুল নূর নিলয় উপজেলার উরদিঘী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার, ৪ সেপ্টেম্বর রাত তিনটার দিকে উপজেলার গুণধর ইউনিয়নের দক্ষিণ আশতকা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান গ্রেফতারের বিষয়টি বিডিচ্যানেলফোরকে নিশ্চিত করেছেন।

গ্রেফতার মেশকাতুল নূর নিলয় করিমগঞ্জ উপজেলার দক্ষিণ আশতকা গ্রামের বাসিন্দা। তিনি জাতীয় পার্টির অঙ্গসংগঠন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য নূর মোহাম্মদ রুবেলের ছেলে।

পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনে হামলার ঘটনাকে কেন্দ্র করে করিমগঞ্জ থানায় দায়ের করা মামলায় নিলয়কে গ্রেফতার করা হয়েছে। মামলার বিষয়ে পুলিশ তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং