অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বিডিচ্যানেলফোর এর পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি এম এ হান্নানের মেয়ে মায়মুনা আক্তার রেনি এবারের এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের অধীনে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা থেকে জিপিএ ৫ অর্জন করেছে।
সে পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া সহরুল্লাহ ইসলামীয়া উচ্চ বিদ্যালয় মানবিক শাখা থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে।
রেনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবা করতে চায়। এজন্য তারা সাংবাদিক পিতা ও মা গৃহিনী জেসমিন আক্তার সকলের কাছে দোয়া চেয়েছেন।
এম এ হান্নানের মেয়ে মায়মুনা আক্তার রেনির এ সাফল্যে তাকে বিডিচ্যানেলফোর দোয়া ও শুভকামনা জানিয়েছেন প্রতিষ্টানটির চেয়ারম্যান অ্যাডভোকেট ভূপেন্দ ভৌমিক দোলন, উপদেষ্টা সম্পাদক সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, সম্পাদক মণ্ডলীর সভাপতি ও পৌর মেয়র প্রার্থী শফিকুল আলম শিপলু, প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক আহমাদ ফরিদ, ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট আবু বাকার সিদ্দিক মিলন, সম্পাদক আহমাদ রিফাত সিজান ও নির্বাহী সম্পাদক সাদেক আহমেদ।
তারা সকলেই রেনির উজ্জ্বল ভবিষ্যত ও তার প্রতি শুভকামনা জানিয়েছেন।