কিশোরগঞ্জ সদর উপজেলার পল্লীতে বর্ষায় গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ৩০ জুলাই বিকেলে সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের হাজীপুরে সিংগুয়া নদীতে এই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করতে সিংগুয়া নদীর দুই পাড়ে শত শত উৎসুক জনতা জমায়েত হয়ে প্রতিযোগিতা উপভোগ করে।
এতে তৃতীয় রাউন্ড শেষে ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছে নিকলীর বড়কান্দা গ্রামের সেলিমের নৌকা ও রানার আপ হয়েছে পূর্ব কালিয় কান্দার ওয়াইছ উদ্দিন মাঝির নৌকা।
প্রতিযোগিতা শেষে দুই ইউনিয়নের বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে পুরস্কার বিতরণ করা হয়।