কিশোগঞ্জ জেলার ইটনা উপজেলা পানিতে ডুবে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। নিহত জয় ঋষি (১২) ইটনা সদর ইউনিয়নের ঋষিপাড়া গ্রামের বসুদেস ঋষির ছেলে।
সোমবার, ২৭ জুলাই দুপুরে জয় ঋষি ইটনা বাজার সংলগ্ন ধনু নদীর পাড়ে কাপড় রেখে গোসল করতে নেমে সে আর উঠে আসেনি ।
এক পর্যায়ে অনেক অনুসন্ধানের পর তাকে পানির নিচ থেকে উদ্ধার করে তার স্বজনরা ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে র্কতব্যরত চিকিৎসক জয় ঋষিকে মৃত ঘোষণা করেন ।