“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করা হয়েছে।
সোমবার,৬ জুলাই সকাল ১১ টায় ইটনা উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে ইটনা উপজেলা পরিষদ হল রুমে এসে আলোচনা মিলিত হয়।
র্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মীগণ, মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
ইটনা উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্ত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর, ইটনা উপজেলার সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রৌশন আলী, পল্লী উন্নয়ন সমিতির সদস্য আল আমিন ও স্বন্দীপ প্রমুখ।
বক্তাগণ জাতীয় পল্লী উন্নয়ন দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন ইটনা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন। পরে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।