কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক ও বিদ্যুৎপৃষ্ট হয়ে অপর এক যুবক নিহত হয়েছেন। মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন আরো্ একজন।
বুধবার, ৩ জুন সকাল ৯টা ২০ মিনিটের দিকে কিশোরগঞ্জ টু গাজীপুর মহাসড়কের কুশাকান্দা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনাটি ঘটে। একই দিন দুপুরে উপজেলা চরতেটেকিয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আরো একজন একজন নিহত হন।
জানা যায় আজ দুপুরে পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চরতেরটেকিয়া পূর্বপাড়ার বাবুলের বড় ছেলে রাসেল ঘরে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতায় বিদ্যুৎপৃষ্ট হন, পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাকুন্দিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃ'ত ঘোষণা করেন।
অপর সূত্রে জানা যায়, সকাল ৯ টা ২০ মিনিটের দিকে কুষাকান্দা এলাকায় মোটরসাইকেলের সাথে বিপরত দিক থেকে আসা অটোরিকশার মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা রিয়াদ ও সজীব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর আহতদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সজীব মৃত্যুবরণ করেন। নিহত সজীব (২০) উপজেলার নারান্দী ইউনিয়নের আগরপাট্রা গ্রামের ললু মিয়ার ছেলে সজীব একই দুর্ঘটনায় আহত রিয়াদ (২৯) একই উপজেলা চরটেকী গ্রামের খোকনের ছেলে।