“ধর্ম বর্ণ ভিন্নমত সবার জন্য খেলাফত” এ স্লোগানকে ধারণ করে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে|
মঙ্গলবার, ২ জুন সকাল ১০টায় ঠাকুর বাড়ির জামে মসজিদে বাংলাদেশ খেলাফত মজিলশ ইটনা উপজেলা শাখার আয়োজনে এই পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়। দলটির ভারপ্রাপ্ত সভাপতি মাও. নাছির উদ্দিনের সভাপতিত্ত্বে ঈদ পুনর্মিলনী ও নির্বাহী সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আ. করিম, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা উসমান গণি কাগুজি, জেলার সহ সাধারণ সম্পাদক মাওলানা আবু হানিফ, অষ্টগ্রাম উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা তাফসির খান, করিমগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম প্রমুখ।
বক্তাগণ সংগঠনকে আরো শক্তিশালী ও দলীয় শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন|
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিশ ইটনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমেদ|
পরে দেশের শান্তি শৃঙ্খলা উন্নয়ন অগ্রগতি ও সাফল্য কামনা করে দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।