কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় ৫টি নতুন রাস্তার উদ্বোধন করা হয়েছে। এ উন্নয়ন কার্যক্রমকে পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।
রবিবার, ২৪ মে বিকালে আনুষ্ঠানিকভাবে এসব রাস্তার উদ্বোধন উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিজ রিফাত জাহান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. এফরান উদ্দিন,পৌর বিএনপি সাধারণ সম্পাদক, শরিফুল আলম সুজন, সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিক হোসেন রিপন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জ্বলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তারা আনন্দিত। তারা বলেন, রাস্তা উন্নয়ন হওয়ায় এখন আর কাদা-পানি ও ভাঙাচোরা সড়কের দুর্ভোগ পোহাতে হবে না। এতে পৌর এলাকার সার্বিক জীবনযাত্রার মান আরও উন্নত হবে।
বক্তারা শেষে বলেন, পাকুন্দিয়া পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকার ও স্থানীয় প্রশাসনের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।