কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক দুটি অভিযানে ৩২ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার তিনজন হচ্ছেন,সজিব (২৬), রাজিব (২০) ও মো. সজিব (২২)। র্যাবের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে তাদের আর কোন পরিচয় দেয়া হয়নি।
মঙ্গলবার, ১৯ মে সকাল ৭টার কিছু আগে থেকে ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান,র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে তাদের পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।