1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

মিঠামইনে বিভিন্ন মামলার আসামি আওয়ামী লীগ কর্মী  আইয়ুব  গ্রেফতার

মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় জুলাই মামলা ও আলোচিত হেলিম মেম্বার হত্যা মামলার আসামি আওয়ামী লীগ কর্মী  আইয়ুব আলীকে গ্রেফতার করেছে মিঠামইন থানা পুলিশ।

বুধবার, ৬ মে বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি টিম ঢাকী ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার আইয়ুব আলীর বাড়ি উপজেলার ঘাগড়া ইউনিয়নের সিহারা গ্রামে।

মিঠামইন থানার ওসি লিয়াকত আলী জানান, আইয়ুব আলীর বিরুদ্ধে রাজনৈতিক মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া আব্দুল হেলিম মেম্বার হত্যা মামলায়ও তিনি আসামি।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে ঘাগড়া বাজারে প্রকাশ্যে আব্দুল হেলিম মেম্বারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যা বর্তমানে সিআইডির তদন্তাধীন রয়েছে।

সম্প্রতি সিহারা গ্রামে মতি মিয়াকে গলা কেটে হত্যার ঘটনায়ও আইয়ুব আলীর সংশ্লিষ্টতা রয়েছে বলে পুলিশ সন্দেহ করছে।

এছাড়াও এর আগে আব্দুর রশিদ মিয়া হত্যা মামলায়ও আইয়ুব আলীর নাম উঠে আসে বলে জানা গেছে।

পুলিশ জানায়, গ্রেফতার আইয়ুব আলীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে এবং তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং