কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাসিন্দা জাহিদুল ইসলাম নয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় বর্ধিতাংশ কমিটিতে স্থান পেয়েছেন। তাকে সহ-আইন বিষয়ক সম্পাদক করা হয়েছে।
গত ৪ এপ্রিল বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরে এই বর্ধিতাংশ কমিটি অনুমোদন দেয়া হয়।গত ২ মে কমিটি প্রকাশিত হয়।
জাহিদুল ইসলাম নয়ন করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের বাসিন্দা। তিনি আব্দুল হান্নানের ছেলে। বর্তমানে তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছেন।
এক প্রতিক্রিয়ায় নয়ন বলেন, জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ছাত্রদল ভূমিকা রাখবে। তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দলের চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।