নির্মাণ কাজ শেষ হতে না হতেই ধসে পড়লো ইটনা উপজেলা সরকারি কলেজ সংলগ্ন মূল রাস্তা থেকে ইটনা উপজেলা ভূমি অফিসে যাওয়ার রাস্তার প্রশস্থ করণ গাইড ওয়াল।
জানা যায়, ৭ লাখ ৫০হাজার টাকায় ব্যয়ে নির্মিত গাইড ওয়ালটি বাস্তাবায়ন করেছে কিশোরগঞ্জ জেলা পরিষদ। ইটনা সদর ইউপি সদস্য আনু মিয়া বলেন নিন্মমানের কাজের কারণেই গাইড ওয়ালটি ধসে পড়েছে। ইটনা পশ্চিমগ্রাম মীরহাটির মতি মিয়া বলেন পুরান গাইড ওয়াল এখনো দাঁড়িয়ে থাকলেও নতুন গাইড ওয়ালটি ক্রুটিযুক্ত কাজের কারণে ধসে পড়েছে।
এব্যাপারে কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রকৌশলী অমিত চন্দ্র দে বলেন, মাটির চাপ আর পানি লিকেজের কারণে এমনটি হয়েছে।