গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মো:আরশ আলী,ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.শহিদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এক যৌথ শোক বিবৃতিতে বলেন, ,নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দোহার(৮৪) গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা বলেন,শামসুদ্দোহা ছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি/সাধারণ সম্পাদক। তিনি কমিউনিস্ট পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, জনবান্ধব নেতা এবং এলাকার উন্নয়নে নিবেদিতপ্রাণ একজন সংগঠক। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়।
বিবৃতিতে আরও বলা হয়, তিনি নীলফামারী-২ আসনের জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর সততা, নিষ্ঠা ও নেতৃত্বগুণ সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত ছিল।
গণতন্ত্রী পার্টি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে।