কিশোরগঞ্জের ইটনা উপজেলায় পানিতে ডুবে অর্ণব (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার, ১৪ই মার্চ দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। অর্ণব ইটনা সদর ইউনিয়ন উদিয়ারপাড় খালপাড়ের বাসিন্দা মো. শ্রাবণ মিয়ার ছেলে।
ইটনা সদর ইউনিয়ন পরিষদের মেম্বার পলাশ মিয়া ও অর্ণবের দাদা ফখর উদ্দিন বলেন, ঈদ উপলক্ষে পিঠা তৈরি করতে অর্ণবের মা ও দাদির সঙ্গে অর্ণব পার্শের বাড়িতে গেলে সবার অজান্তে বাড়ির পাশের ডুবায় পড়ে যায়। অনেক খুঁজাখুজির পর পানি থেকে উদ্ধার করে ইটনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অর্ণবকে মৃত ঘোষণা করেন।