কিশোরগঞ্জের তাড়াইলে অস্বাস্থ্যকর পরিবেশে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম, তাড়াইল বাজার মাছ মহল সংলগ্ন সুভাষ জয় আইসক্রিম ফ্যাক্টরিতে।
নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী এই কারখানা বন্ধের দাবি জানান এলাকাবাসী।
লিচু আম,কমলা, স্ট্রবেরি ফ্লেভার ও ক্ষতিকর কেমিক্যাল লোভনীয় রং মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করে গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে বিক্রি হচ্ছে আইসক্রিম। আর সাময়িক তৃষ্ণা মেটাতে শিশুরা আইসক্রিম খেয়ে প্রাণ জুড়ানোর চেষ্টা করছে। আইসক্রিম বিক্রেতার মাইকের শব্দে ছুটাছুটি করে শিশুরা। এরা বাবা-মায়ের কাছে টাকা-পয়সা নিয়ে কিনে খাচ্ছে আইসক্রিম, এতে শিশুদের নিয়ে পড়েছে বিপাকে, , এই ধরণের কেমিক্যাল খেয়ে অনেক শিশু ডায়রিয়া, স্বর্দি, কাশি, জ্বর,মাথা-পেট ব্যথা ও নানা রোগে আক্রান্ত হচ্ছে।
খাবার অনুপযোগী রং, চিনি, স্যাকারিন আর সরাসরি জীবাণুযুক্ত পানি ব্যবহার করে তৈরি হচ্ছে আইসক্রিম। এই সব আইসক্রিম কারখানায় নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে । আইসক্রিম তৈরির এই কারখানায় নেই পরিস্কার পরিছন্নতা, তৈরী হচ্ছে নোংরা পরিবেশে । গতাল মঙ্গলবার তাড়াইল বাজার মাছ মহল সংলগ্ন জয় আইসক্রিম ফ্যাক্টরির মালিক সুভাষের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী জানায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সুভাষ লেমন আইসক্রিমের লেভেল ব্যবহার করছেন। বেশ কয়েক বছর ধরে গরমের মৌসুমে আইসক্রিমেউৎপাদন করে আসছেন এই কারখানায়। বাচ্চাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর রং ও ঘনচিনি দিয়ে কারখানায় তৈরী হচ্ছে আইসক্রিম । এ ব্যাপারে জয় আইসক্রিম ফ্যাক্টরীর মালিক সুভাষ বলেন স্যাকারিন এবং সুইডেস এগুলো। আইসক্রিমে স্যকারিন রং মেশানো যায় কিনা প্রশ্ন করলে তিনি বলেন এগুলো তো সব ফ্যাক্টরীতে ব্যবহার করা হয়।
এ বিষয়ে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাক্তার শাহিনুর রহমান শুভ বলেন – অস্বাস্যস্থ্যকর কেমিক্যাল ও নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি করা এই আইসক্রিম, যা খেলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হতে পারে যেমন, পেট ব্যথা. আমাশা. ডায়রিয়া, শরীর দুর্বলসহ জটিল ও কঠিন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। সেই ক্ষেত্রে নিরাপদ খাদ্য আইনে কার্যকরী গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন এমনটাই জানিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার সাথে কথা হলে তিনি জানান- নিরাপদ খাদ্য আইনে যতটুকু পদক্ষেপ নেয়ার প্রয়োজন ততটুকু পদক্ষেপ নেয়া হবে ।