প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ৬:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ১:২৪ পি.এম
ইসলামপুরে নির্বাচনী নিরাপত্তা জোরদারে ভোটকেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার
জামালপুরের ইসলামপুর উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেলগাছা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।
সোমবার (১২ জানুয়ারি) দিনব্যাপী তিনি বেলগাছা ইউনিয়নের চরাঞ্চলের অতিগুরুত্বপূর্ণ ও দুর্গম ভোটকেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় এসব কেন্দ্রে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে হবে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ (পিপিএম), ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমরুল হাসান, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মন্নিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে সকলের সক্রিয় অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
Copyright © 2026 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒. All rights reserved.