
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রবিবার, ১৪ ডিসেম্বর সকাল ১১টায় ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে ইটনা উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় সাংবাদকি ও ২৪ জুলাই যুদ্ধাগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন, ইটনা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নবী হোসেন তজু মিয়া, ইটনা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রশো, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, ইটনা উপজেলা কৃষি অফিসার বিজয় কুমার হালদার, ইটনা উপজেলা পরিষদ বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক পরশমনি, ইটনা থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি ফাহিম ফয়সাল প্রমুখ।
বক্তাগণ শহিদ বুদ্ধিজীবী দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করে অনুষ্ঠান শেষ করেন।
Leave a Reply