কিশোরগঞ্জের ইটনা উপজেলায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার, ৩০শে নভেম্বর সকাল সাড়ে এগারটায় ইটনা পূর্বগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় চারশত শিক্ষার্থীদের মাঝে প্রাণ মিল্ক এর তরল দুধ দেওয়া হয়।
ইটনা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার গোলাম মোহাম্মদ মেহেদী, ইটনা উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম উপস্থিত থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ফিডিং কর্মসূচীর আওতায় তরল দুধ বিতরণ করেন।
এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ইটনা উপজেলা প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সাংবাদিগণ উপস্থিত ছিলেন। এছাড়া ইটনা উপজেলা পরিষদ বিদ্যাপীঠে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে কুইজ চিত্রাংকণ ও রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়।