দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ স্লোগানকে প্রতিপাদ্য করে সপ্তাহব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ সপ্তাহব্যাপী অনুষ্ঠান ফাঁকা হয়ে গেলো দুই ঘন্টায়।
বুধবার, ২৬ নভেম্বর সকালে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শুরু হয়।
দৃষ্টিনন্দন প্যান্ডেল, সারিবদ্ধ স্টল, মূল স্টেজ সব মিলিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫-এর পুরো আয়োজনে উৎসবের আমেজ থাকলে অধিকাংশ স্টল ফাঁকা রয়ে গেছে।
এসব সবকিছুর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে দুই ঘন্টায় সপ্তাহব্যাপী অনুষ্ঠান শেষ হওয়া নিয়ে। অনুষ্ঠানের অদ্ভুত সমাপনী দেখে এলাকায় ছড়িয়ে পড়েছে হাস্যরস ও কৌতুকপূর্ণ আলোচনা। অনেকে মজা করে বলছেন, মেলা তো সপ্তাহ জুড়ে কিন্তু এতো অল্প সময়ে শেষ যেনো এক হীরক কর্মকর্তার ক্যালমা।
উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল আলিম বলেন, প্রধান অতিথি চলে যাওয়ার পর খামারীরা তাদের পশুগুলো নিয়ে চলে গেছে।
প্রদর্শনী অনুষ্ঠানটি মূলত একদিনের। সপ্তাহের বাকি দিনে অন্য প্রোগ্রাম আছে।