ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৪, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে অ্যাডভোকেট ফজলুর রহমানকে মনোনয়ন দেয়ায় তার নিজ এলাকায় চলছে উল্লাস, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। এলাকায় এলাকায় পড়েছে সাজসাজ রব।
পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এলাকার জনগণ। আগামী নির্বাচনে অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপি থেকে ধানের শীষ মার্কায় বিপুল ভোট পেয়ে এমপি হিসেবে নির্বাচিত হয়ে হাওর অঞ্চলের দুখী মানুষের ভাগ্যের পরিবর্তন করবেন বলে এলাকার আপামর জনগণ আশাবাদ ব্যক্ত করেন। পাশা পাশি তারা বিএনপির নির্বাচনী মনোনয়ন বোর্ডের সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন যোগ্য লোককে নির্বাচিত করায়।