কিশোরগঞ্জের পল্লীতে অভিযান চালিয়ে যৌতুক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার মো. কাঞ্চন মিয়া (৩০) কিশোরগঞ্জ সদর উপজেলার চরমারিয়া এলাকার মৃত ওয়াহেদ মিয়ার ছেলে। তিনি কটিয়াদী থানার যৌতুক নিরোধ আইনে দায়ের করা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি।
রবিবার,২৫ অক্টোবর রাত সাড়ে দশটার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার চর মারিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।