কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে ৫ হাজার ৮শ পিস ইয়াবা ও একটি মাইক্রোবাসসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার মো. মিজানুর রহমান (৩১) ও রতন বর্মন (২৬) সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
মঙ্গলবার, ২১ অক্টোবর রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে ভৈরব উপজেলার নাটালের মোড় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর চেকপোষ্ট স্থাপন করে তাদের ইয়াবা ও একটি সাদা রঙের মাইক্রোবাসসহ তাদের গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে ভৈরব থানায় মাদক আইনে মামলা হয়েছে।