কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে সাত বছরের শিশু ধর্ষণ মামলার আসামি ৭০ বছরের এক বৃদ্ধ মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার আব্দুল কুদ্দুস (৭০) ভৈরবের একটি মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন।
রবিবার, ১৯ অক্টোবর বেলা সাড়ে তিনটার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বাজিতপুর উপজেলার বাহের বালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
মামলা সূত্রে জানা যায়, আব্দুল কুদ্দুস (৭০) মসজিদের মোয়াজ্জিন এর দায়িত্বের পাশপাশি মসজিদে প্রতিদিন সকাল ৬টা থেকে শিশুদের আরবি শিক্ষা দিতেন। নিয়মিতভাবে নাবালিকা ভিকটিম সকালবেলা মসজিদে গ্রেফতার মুয়াজ্জিনের কাছে আরবি শিক্ষা গ্রহণ করতো।
বাদির স্ত্রী চলতি বছরের ১৩ অক্টোবর সকাল ৬টায় ভিকটিমকে মসজিদে আরবি শিক্ষা গ্রহণের জন্য যেতে বললে ভিকটিম যাবে না বলে জানায়। বাদির স্ত্রী জিজ্ঞাসাবাদে জানতে পারেন ওই মুয়াজ্জিন ভিকটিমকে গত ১১ অক্টোবর অনুমান সকাল ৬টায়সহ বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে যৌন কর্ম করেন। নাবালিকা ভিকটিমের অসুস্থতার বিষয়টি বাদির স্ত্রী টের পেয়ে বাদিকে অবগত করলে তিনি ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করলে ভিকটিমকে বাদি সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ভর্তি করান। ওই ঘটনায় ভিকটিমের পিতা বাদি হয়ে ভৈরব থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা রুজুর পর র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক অভিযুক্তকে গ্রেফতারে তৎপর হয়।
এরই ধারাবাহিকতায় অভিযুক্ত মুয়াজ্জিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।