“সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার,১৩ই অক্টোবর সকাল সাড়ে দশটায় ইটনা উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর ইটনা উপজেলা পরিষদ হল রুমে এসে এক আলোচনাসভায় মিলিত হয়।
র্যালিতে ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম, ইটনা উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা ইলিয়াছ হোসাইন, ইটনা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ইটনা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দল অংশ গ্রহণ করেন।
র্যালির পরে অনুষ্ঠিত আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ইটনা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাবেদ পাঠান, সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম, সমবায় কর্মকর্তা অপুর্ব দাস প্রমুখ।
বক্তাগণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করে অনুষ্ঠান সমাপ্ত করেন।