ফ্যাসিস্ট দুঃশাসন পুনঃপ্রতিষ্ঠা প্রতিরোধে গণমানুষের ঐক্য ও সংগ্রাম গড়ে তুলতে বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে কিশোরগঞ্জে কমিউনিস্ট পার্টির (সিপিবি) কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ১২ অক্টোবর বিকেলে সিপিবি কিশোরগঞ্জ জেলা কমিটির উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মীসভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট শ্রমিক নেতা ছাদেকুর রহমান শামীম। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা সিপিবির সভাপতি কমরেড আবদুর রহমান রুমী।
সংগঠনের সহ-সাধারণ সম্পাদক কমরেড শাখাওয়াত হোসেন খানের সঞ্চালনায় কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা সিপিবির সম্পাদকমÐলীর সদস্য ও কটিয়াদী উপজেলা কমিটির সভাপতি কমরেড সেলিম উদ্দিন খান, জেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ইমাম রঞ্জু, কিশোরগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুল ইসলাম টুটুল, জেলা কমিটির সদস্য কমরেড মোস্তফা কামাল নান্দু, কমরেড মাহতাব উদ্দিন, কমরেড অধ্যাপক ফরিদ আহাম্মদ, কামরুজ্জামান খান রিপন, কবি বাবুল রেজা, তাড়াইল উপজেলা কমিটির সভাপতি আলী আকবর রাজ্জাকী কামরুল, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রাজিক বণিক, ছড়াকার শাহজাহান কবীর, শ্রমিক নেতা মোজাম্মেল হক বকুল, প্রবীণ কমিউনিস্ট নেতা স্বপন ঘোষ, ছিন্নমূল নারী আন্দোলনের নেতা ফজলু মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, উগ্র সাম্রাজ্যবাদী ও সাম্প্রদায়িক আস্ফালন ও ফ্যাসিস্ট দুঃশাসন পুনঃপ্রতিষ্ঠা প্রতিরোধে মতভেদ ভুলে সকল বাম গণতান্ত্রিক জোট ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে বাম গণতান্ত্রিক বলয় গড়ে তুলতে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি এ ব্যাপারে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর ওপর জোর দিতে হবে।
এ সময় তারা আগামী ১৫ নভেম্বর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যোনে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশকে সফল করতে কিশোরগঞ্জে কমিউনিস্ট পার্টির সকল পর্যায়ের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানানো হয়।