কিশোরগঞ্জের পল্লীতে অভিযান চালিয়ে তিন বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার মো. মুর্শিদ মিয়া (৬০) কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকার হাছেন আলীর ছেলে। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি
শুক্রবার, ১০ অক্টোবর রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।