কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার এক ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামিকে বাজিপুর উপজেলা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্র্রেফতার গোবিন্দ চন্দ্র দে (২৮) দে কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।
শুক্রবার, ১২ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বাজিতপুর উপজেলার পিরিজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
মামলা সূত্রে জানা যায়, গত ২০১৬ সালে ভিকটিম ঢাকার গাউছিয়া থাকাকালীন অভিযুক্ত গোবিন্দ চন্দ্র দে’র সাথে পরিচয় হয়। কথা বার্তা ও দেখা সাক্ষাত করার সুবাদে অভিযুক্তের সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
চলতি বছরের গত ৬ জুলাই রাত টায় আসামি ভিকটিমকে নৌকাযোগে কিশোরগঞ্জ জেলার নিকলী হাওরে নির্জনস্থানে নিয়ে গিয়ে নৌকায় কোন লোকজন না থাকার সুযোগে নৌকার ভিতর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমকে বিবাহ করবে বলে আশ্বাস দেওয়ায় ভিকটিম আসামির সাথে গাজীপুর রাজেন্দ্রপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করে। ওই বাসায় থাকাকালীন একাধিকবার শারীরিক সম্পর্ক হওয়ার ফলে ভিকটিম দুই মাসের অন্তঃস্বত্ত্বা হলে অভিযুক্ত গোবিন্দ চন্দ্র ভিকটিমকে বিবাহ করতে অস্বীকার করে। পরবর্তীতে উক্ত ঘটনা উল্লেখ পূর্বক ভিকটিম বিজ্ঞ আদালতে পিটিশন মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের আদেশে নিকলি থানার মামলা রুজু হয় । মামলা রুজুর পর র্যাব-১৪, ময়মনসিংহ সদর ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামিকে গ্রেফতারে তৎপর হয়।
এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত দেড়টার দিকে আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিকে নিকলী থানায় হস্তান্তর করা হয়েছে।