কিশোরগঞ্জের হোসেনপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্ত প্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ৯ জুলাই সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার( ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ -আল- সোহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: তানভীর হাসান জিকো, হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস, অধ্যাপক এবিএম ছিদ্দিক চঞ্চল, কলামিস্ট এসএম মিজানুর রহমান মামুন। প্রশিক্ষণে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ অংশ নেন।
প্রশিক্ষণে তামাকের স্বাস্থ্যঝুঁকি, সামাজিক প্রভাব এবং তামাক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন দিক আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদেরকে তামাকবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।