কিশোরগঞ্জে পৃথক পৃথক অভিযান চালিয়ে ১১৫ পিস ইয়াবাসহ দুই নারী ও অনলাইন জুয়া খেলার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
ইয়াবাসহ গ্রেফতার দুই নারী হচ্ছেন, দুলেনা বেগম (৪০) ও মৌসুমি (৩০)। তারা দু’জনই কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। অপর অভিযানে গ্রেফতার অনলাইন জুয়ারি মো আনোয়ারও (৩৮) কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।
মঙ্গলবার, সকাল সাড়ে ৯টার দিকে ইয়াবাসহ দুই নারীকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকা থেকে গ্রেফতার করা হয়। একই দিন সকাল সাড়ে ১০টায় একই এলা থেকে অনলাইন জুয়া খেলার অভিযোগে মো. আনোয়ারকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার আসামিদের কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।