কিশোরগঞ্জের ইটনা উপজেলায় পপি ডব্লিউ এল সি আর প্রকল্পের উদ্যোগে স্বাস্থ্য, পুষ্টি ও জলবায়ু পরিবর্তন সম্পর্কের প্রভাব এবং করণীয় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ২৫ অগাস্ট সকাল এগারটায় রাজেন্দ্র আশালতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজেন্দ্র আশালতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জন্টু রায়ের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষক,শিক্ষার্থী স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য উপস্থিত ছিলেন। স্বাস্থ্য, পুষ্টি ও জলবায়ু পরিবর্তন প্রভাব ও করণীয় বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ সাধন এবং জলবায়ু পরিবর্তনের এর সাথে খাপ খাইয়ে চলার ক্ষেত্রে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পপি ডব্লিউ এল সি আর প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বিদ্যালয়ের ২০জন শিক্ষার্থী এ ও বি গ্রপে বিভক্ত হয়ে স্বাস্থ্য, পুষ্ঠি ও জলবায়ুর বিষয়টি নিয়ে আলোচনা করেন।
পরে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করে প্রকল্পের ফিল্ড অফিসার মো. রুহুল আমিন।