কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ৫ খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত একটি যৌথ ভ্রাম্যমাণ আদালত।
শনিবার, ৯ অগাস্ট বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কিশোরগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকার ৫ খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানে এই পরিচালিত হয়।
দণ্ডিত ৫ খাদ্য ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে হিমেল কুমার দত্তের মালিকানাধীন "জয়কালী রেস্টুরেন্ট " বিপ্লব কুমার সরকারের মালিকানাধীন " মদন গোপাল সুইটস" প্রীতম বসাকের মালিকানাধীন "শ্রী শ্রী রাম কৃঞ্চ মিষ্টান্ন ভান্ডার” ওহিদুল্লাহ’র মালিকানাধীন " ফ্লাওয়ার মিনাস লিঃ ও মহিউদ্দিন আহম্মেদ “ইবাদত ফুড প্রডাক্ট”।
এদের প্রতিটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।