২৪- এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি মো. শরীফুল আলম এর নেতৃত্বে এক বিশাল বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ৫ অগাস্ট বিকেল ৫ টার দিকে মো. শরীফুল আলম এর নেতৃত্বে কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিজয় র্যালিটি বের হয়ে কুলিয়ারচর বাজার প্রদক্ষিণ করে বাজারস্থ বিএনপি'র কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা বিএনপি'র সভাপতি নূরুল মিল্লাতের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি মো. শরীফুল আলম, জেলা বিএনপি'র সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান ও পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম প্রমুখ।
এর আগে পৌরসভাসহ উপজেলার ৬ টি ইউনিয়ন থেকে ইউনিয়ন বিএনপি, এর অংঙ্গ ও সহযোগি সংগনের নেতাকর্মীগণ খণ্ড খণ্ড মিছিল নিয়ে কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে জড়ো হয়।
বিজয় মিছিলে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন, উপজেলা বিএনপি'র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, মো. রফিকুল ইসলাম আলী, পৌর বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. লতিফ মিয়া ও হায়দার এ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মো. আরশ মিয়া, মো. কবির হোসেন, মো. আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এনায়েতুল্লাহ খাঁন, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, রামদী ইউনিয়ন বিএনপি'র সভাপতি হাজী মো. মজলু মিয়া, ছয়সূতী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. সালাহ উদ্দিন মুর্শেদ নিজামী বাবুল, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. মহসিন রানা, উছমানপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি হাজী আবুল কাসেম, সালুয়া ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক মিয়া, ছয়সূতী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মো. মোসলিম উদ্দিন রতন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মাওলানা মো. মাসুদ আহম্মেদ, ফরিদপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সরকার, সালুয়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মো.খায়রুল ইসলাম বকুল, রামদী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মো. সাফি উদ্দিন সাফি, উছমানপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, যুগ্ম আহবায়ক জুয়েল রানা, পৌর যুবদলের আহবায়ক মো. মাসুদ রানা, সদস্য সচিব মুখলেছুর রহমান মঞ্জু, যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সালাম সুমন, সদস্য সচিব শামীম রেজা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুন আল রশিদ হারুন, সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক শরাফ উদ্দিন সুপন, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বিপ্লব, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান নাজিম, ভারপ্রাপ্ত সদস্য সচিব এমরান খান, পৌর ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম আরিফ ও কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরমান মিয়াসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।