কিশোরগঞ্জ জেলার সিনিয়র রোভারমেট প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে
শুক্রবার, ২৫ জুলাই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জ জেলার স্কাউটস ভবনে এই নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে দুইজন সিনিয়র রোভার স্কাউট প্রতিনিধি ও দুইজন রোভার গার্ল ইন স্কাউট প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এতে সিনিয়র রোভারমেট প্রতিনিধি নির্বাচিত হয়েছেন হোসেনশাহী মুক্ত স্কাউট গ্রুপের মো. আলম ফকির ও কিশোর মুক্ত স্কাউট গ্রুপের প্রণয় সরকার।
মেয়েদের মধ্যে সিনিয়র রোভারমেট প্রতিনিধি নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ গার্ল ইন রোভার স্কাউট গ্রুপের সুমাইয়া চৌধুরী লোরা ও কিশোরগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের নুরজাহান পপি।
এদিন দুপুরে সিনিয়র রোভারমেট নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জ জেলা রোভার স্কাউটস আয়োজিত সিনিয়র রোভারমেট প্রতিনিধি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা রোভার স্কাউটস কমিশনার ও জঙ্গলবাড়ি মহিলা কলেজের অধ্যক্ষ মো. সামসুল আলম।
এসময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলার রোভার স্কাউটস এর নবনির্বাচিত সম্পাদক মোঃ কামরুল আহসান এলটি, কোষাধ্যক্ষ মীর আশরাফুল হক চঞ্চল, রোভার লিডার মো. মোয়াজ্জেম হোসেন এএলটি ও রোভার লিডার সালমা হক প্রমুখ।