কিশোরগঞ্জের তিন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত খাদ্য ব্যবসায়ীকে ৭ লাখ টাকা জরিমানা জরিমানা করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
শনিবার, ২৬ জুলাই বেলা ১২টা থেকে বিকেল ৪টার পর্যন্ত পরিচালিত অভিযানে ভ্রম্যমাণ আদালতে বিচার কাজ পরিচালনা করেন একজন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জে ক্যাম্পের মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পরিচালক।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কটিয়াদী, বাজিতপুর ও হোসেনপুর উপজেলার সাতজন খাদ্য প্রস্তুত এবং বিপণনকারীর প্রত্যেককে নিরাপদ খাদ্য আইন ২০১৩" এর ৩৮ ধারা মোতাবেক ১ লাখ টাকা করে মোট ৭ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।