কিশোরগঞ্জস্থ ইটনা সমিতির বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১৯ জুলাই সকাল ১০টায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সমিতির সভাপতি গিয়াস উদ্দীন খান মিল্কীর সভাপতিত্বে এই সাধারণসভা অনুষ্ঠিত হয়।
সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আলম ভূইয়ার সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন ত্বেলাওয়াত করেন সমিতির শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলী হোসেন।
সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ। বার্ষিক হিসাব বিবরণী প্রতিবেদন পেশ করেন অর্থ বিষয়ক সম্পাদক আবুল হাসেম।
সাধারণ সভায় সমিতির উপদেষ্টা গণসহ সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।