কিশোরগঞ্জে অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪,সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার ফারুক মিয়া (৩৩) কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া এলাকার মৃত মতু মিয়ার ছেলে।
শুক্রবার, ১৮ জুলাই রাত সাড়ে ১২টার কিছু পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তকে কোথা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে সে সম্পর্কে র্যাবের প্রেস বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়নি।
গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।