প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৫:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ২:৫২ পি.এম
কুলিয়ারচরে বিএনপি নেতা মো. বাচ্চু মিয়া আর নেই
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি ও কুলিয়ারচর বাজারের বিশিষ্ট চাউল ব্যবসায়ী মো. বাচ্চু মিয়া আর নেই।
মঙ্গলবার, ১৫জুলাই বিকাল সাড়ে ৫টায় পৌর এলাকার পূর্ব গাইলকাটা মহল্লার নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬০বছর।
তাঁর মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম সিআইপি, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম পৃথক পৃথক ভাবে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Copyright © 2026 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒. All rights reserved.