নেত্রকোণা জেলার খালিয়াজুরির হাবিব হত্যা মামলার ৬ আসামিকে নেত্রকোণা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতার ৬ জনের মধ্যে ৫জন এজহারভূক্ত ও ১জন সন্দেভাজন আসামি রয়েছেন।
গ্রেফতার ৬ জনের মধ্যে তারাব নুর (৩৫) নেত্রকোণা জেলার খালিয়াজুরি উপজেলার বল্লি এলাকার মৃত জয়নুলের ছেলে, আজিদ নূর (৫৫) একই এলাকার ইজ্জত আলীর ছেলে,সোহেল (২০) আজিদ নূরের ছেলে, ফারজানা (২৮) তারাব নূরের স্ত্রী, শামীমা (২৮) মৃত জয় নূরের মেয়ে ও রাহেল (২০) আজিদ নূরের ছেলে।
বুধবার, ২ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সকল আসামিকে নেত্রকোণা শহরের মোক্তারপাড়া গ্রেফতার করা হয়।
গ্রেফতার সকল আসামিকে নেত্রকোণা জেলা খালিয়াজুরি থানায় হস্তান্তর করা হয়েছে।