কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ডাকাতি মামলার এক সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার মো. মহসিন আহম্মেদ (২০) হোসেনপুর উপজেলার তানসিদলাপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে।
সোমবার, ১৬ জুন দুপুর পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।