ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়ন বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ১২ জুন বিকালে মুশুল্লী স্কুল এন্ড কলেজ মাঠে বিএনপি নেতা ফুরকান উদ্দিনের সভাপতিত্বে ও উমর ফারুক মাস্টারের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপি’র কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা উত্তর বিএনপি’র সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী।
এ সময় প্রধান অতিথি ইয়াসের খান চৌধুরী আগামী সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করাসহ ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার জোর আহ্বান জানান।
এছাড়া প্রধান বক্তা হিসাবে উপজেলা বিএনপি’র সদস্য সচিব এনামুল কাদির, বিশেষ অতিথি হিসাবে উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান ভূইয়া, পৌর বিএনপি’র সদস্য সচিব সাবেক পৌর কান্সিলর রফিকুজ্জামান ভূইয়া মনির, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আবু তাহের মিয়া, মো. রফিকুল ইসলাম, মাওলানা আবুল হাশেম, মো. খোকন পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় সম্মেলনে মুশুল্লী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।