কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুষ্ঠুভাবে দুঃস্থ অসহায় মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
রবিবার , ১, জুন মাইজখাপন ইউনিয়ন পরিষদ চত্বরে ৪ হাজার ৪৪৭ টি পরিবারের মাঝে এ চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ । এ সময় তিনি বলেন, প্রতি বছরের মতো মাইজখাপন ইউনিয়নে ৪ হাজার ৪৪৭ পরিবারে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। আমি উপস্থিত থেকে শতভাগ সুষ্ঠুভাবে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা করছি।
এ চাল পেয়ে একজন প্রবীণ নাগরিক নূর ইসলাম বলেন, ১০ কেজি চাল বুঝে পেয়েছি, ধন্যবাদ চেয়ারম্যানকে।
চাল বিতরণ কার্যক্রমে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট এবং অসংখ্য উপকারভোগী উপস্থিত ছিলেন।